সাদাকাহ করুন
আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার দান পেশ করুন
১০k+
উপকৃত পরিবার
মানবতার কল্যাণে নিবেদিত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান
আস-সুন্নাহ ট্রাস্ট একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, মহত্তম নীতিচেতনার সঞ্চার, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, ইসলামী তমদ্দুনের প্রসার, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি মৌখিক, লৈখিক ও আধুনিক সকল প্রচারমাধ্যম ব্যবহার করে মানুষকে মহান আল্লাহর আনুগত্য ও তাঁর রাসূলের অনুকরণে সত্য ও শান্তির পথে ডেকে এনে একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আপনাদের দেওয়া যাকাত, ফিতরা এবং সাদাকাহর অর্থ আমরা অত্যন্ত স্বচ্ছতা ও আমানতদারিতার সাথে সঠিক হকদারদের কাছে পৌঁছে দেই।
-
১০০% স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।
-
সরাসরি মাঠ পর্যায়ে অসহায় মানুষদের কাছে পৌঁছানো।
-
সম্পূর্ণ ইসলামী শরীয়াহ ভিত্তিক কার্যক্রম পরিচালনা।
উম্মাহর স্বার্থে, সুন্নাহর সাথে
শিক্ষা
দ্বীনি ও সাধারণ শিক্ষার সমন্বিত সিলেবাসের মাদ্রাসা প্রতিষ্ঠা; স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সাধারণ ও কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠা; এছাড়া অপ্রাতিষ্ঠানিক শিক্ষার উদ্যোগ গ্রহণ
সেবা
দরিদ্রদের স্বাবলম্বীকরণ, বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসন, নলকূপ ও পানি শোধনাগার স্থাপন, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, ইফতার বিতরণ, সবার জন্য কুরবানীসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম
দাওয়াহ
বই-পুস্তক রচনা ও প্রকাশনা, মসজিদ ও অডিটোরিয়ামভিত্তিক দ্বীনি হালাকাহ, দাওয়াহ বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালাসহ অনলাইন-অফলাইনভিত্তিক বহুমাত্রিক কার্যক্রম
আমাদের রক্তদাতাদের তালিকা
জরুরী প্রয়োজনে পাশে দাঁড়াতে আমাদের স্বেচ্ছাসেবীরা সদাপ্রস্তুত। নিচে আমাদের সাম্প্রতিক যুক্ত হওয়া কিছু রক্তদাতার তালিকা দেওয়া হলো।
আমাদের সম্মাননা প্রাপ্ত রক্তদাতাগণ
যাঁদের নিঃস্বার্থ রক্তদান অসংখ্য মানুষের জীবনে আলো ফুটিয়েছে, আস-সুন্নাহ ট্রাস্টের পক্ষ থেকে তাঁদের প্রতি বিশেষ সম্মাননা।
চলমান কার্যক্রমসমূহ
মহিলা মাদ্রাসা ভবন
নারীদের জন্য একটি আন্তর্জাতিক মানের ও সম্পূর্ণ নিরাপদ শিক্ষাকেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্প হাতে...
নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প
বিদ্যুৎহীনতার কারণে প্রত্যন্ত অঞ্চলের শিশুদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং রাতের অন্ধকারে অপরাধ ও দুর্ঘটনার ঝুঁকি...
বিশুদ্ধ পানি প্রকল্প
দেশের উপকূলীয় এলাকায় সুপেয় পানির তীব্র অভাব এবং প্রত্যন্ত অঞ্চলে আর্সেনিক ও আয়রনের কারণে লাখ...
আমাদের কোর্সসমূহ
আপনার দক্ষতা বৃদ্ধি করতে এবং ক্যারিয়ার গড়তে আমাদের প্রফেশনাল কোর্সগুলোতে যুক্ত হোন।
Arabic Language Course
Basic Arabic Learning
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
Snapshots of our Activities
আস-সুন্নাহ ট্রাস্টের বিভিন্ন প্রজেক্ট এবং ইভেন্টের স্থিরচিত্র ও ভিডিওগুলো এখানে ক্যাটাগরি অনুযায়ী সাজানো আছে।
সর্বশেষ নোটিশসমূহ
আস-সুন্নাহ ট্রাস্টের সকল প্রকার বিজ্ঞপ্তি এবং গুরুত্বপূর্ণ আপডেট জানতে আমাদের নোটিশ বোর্ডে চোখ রাখুন।
আমাদের সাথে যুক্ত হোন
মানবতার সেবায় আমাদের এই মহৎ যাত্রায় আপনিও অংশীদার হতে পারেন।
আমাদের খবর ও আর্টিকেল
আস-সুন্নাহ ট্রাস্টের সর্বশেষ কার্যক্রম, সংবাদ এবং গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো পড়ুন।
আমাদের কার্যনির্বাহী পরিষদ
সততা, স্বচ্ছতা ও দক্ষতার সাথে আস-সুন্নাহ ট্রাস্টের কার্যক্রম পরিচালনায় আমাদের নিবেদিত কার্যনির্বাহী পরিষদ।
“আস-সুন্নাহ ট্রাস্টের মূল লক্ষ্য হলো বিশুদ্ধ ইসলামী জ্ঞানের প্রসার এবং সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটি সহমর্মিতাপূর্ণ সমাজ গঠন করা। ২০১১ সালে প্রখ্যাত ইসলামী স্কলার ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত এই অলাভজনক ও শিক্ষামূলক সংস্থাটি মহানবী (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষা, নৈতিকতা, ধর্মীয় সম্প্রীতি ও পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছে। ট্রাস্টের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সঠিক দ্বীনি দাওয়াত পৌঁছানো, মাদ্রাসা ও স্কুল-কলেজ প্রতিষ্ঠা, শিক্ষক প্রশিক্ষণ, মেধা বৃত্তি প্রদান, এবং কর্মসংস্থান, চিকিৎসা ও আইনি সহায়তার মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও এতিম-বিধবাদের পুনর্বাসন করা। সুন্নাহর সঠিক অনুসরণে এই মহৎ দ্বীনি ও মানবিক মিশনকে এগিয়ে নিতে এবং সমাজের সামগ্রিক কল্যাণে আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
শায়খ উসামা খোন্দকার
চেয়ারম্যান“ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (১৯৫৮–২০১৬) ছিলেন বাংলাদেশের ঝিনাইদহের এক ক্ষণজন্মা ও অগ্রগামী ইসলামী স্কলার, অধ্যাপক এবং সমাজসংস্কারক। খোন্দকার আনোয়ারুজ্জামান (রহ.)-এর এই সুযোগ্য সন্তান ঝিনাইদহ ও ঢাকায় প্রাথমিক শিক্ষা সমাপনীর পর সৌদি আরবের রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপসহ বিএ, এমএ এবং ১৯৯৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে যোগ দেন এবং একজন দূরদর্শী অধ্যাপক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সঠিক ধর্মীয় শিক্ষার প্রসার ও মানবতার সেবায় তিনি ১৯৯৮ সালে 'আল-ফারূক একাডেমি' এবং ২০১১ সালে 'আব্দুল্লাহ জাহাঙ্গীর আস-সুন্নাহ ট্রাস্ট' প্রতিষ্ঠা করেন, যা আজ অবধি এতিমদের লালন-পালন, দুস্থ নারীদের স্বাবলম্বীকরণ এবং নানাবিধ সমাজকল্যাণমূলক কাজ পরিচালনা করে আসছে। ২০১৬ সালের ১১ মে মাত্র ৫৮ বছর বয়সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই মহান মনীষী ইন্তেকাল করলেও, তাঁর রচিত মূল্যবান গ্রন্থসমূহ এবং এই ট্রাস্টের বহুমুখী সেবামূলক কার্যক্রমের মাধ্যমে তাঁর গৌরবময় সৃষ্টিশীল কর্ম ও আদর্শ চিরভাস্বর হয়ে আছে।”
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
প্রতিষ্ঠাতা চেয়ারম্যানআমাদের সর্বশেষ আপডেট পেতে যুক্ত থাকুন
আস-সুন্নাহ ট্রাস্টের নতুন প্রজেক্ট, ইভেন্ট এবং সেবামূলক কার্যক্রমের খবর সবার আগে পেতে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেই ল দিয়ে সাবস্ক্রাইব করুন।
* আমরা আপনার তথ্যের গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।